Header Ads

রাজশাহীর পুঠিয়ায় যুব দিবস পালন

রাজশাহী পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং এসেডোর (EYW)প্রজেক্ট যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আহমাদউল্লাহ্ ।

এছাড়াও উপস্থিত ছিলো আরো স্থানিয় গন্যমান্য সুধী, নানান কর্ম ও পেশাশাজীবি এবং যুবরা ।

সভায় ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ উপজেলার যুবদের আরো এগিয়ে নিতে সরকারের পাশাপাশি এনজিও গুলো সহযোগীতা করায় এনজিও প্রতিষ্ঠান গুলোকে ধন্যবাদ জানান ।

বিশেষ করে এসেডোর ইম্পাওয়ার ইউথ ফর ওয়ার্ক প্রকল্পটিকে স্বাগতম জানান এবং প্রকল্পটি যুবদের নিয়ে কাজ করছে জেনে যুবদের কল্যানার্থে সরকারের পক্ষ থেকে সার্বিক ভাবে সহযোগিতা করার কথা জানান ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.